আবার দেখা হবে—
যাবার আগে যে বলে যায়না,
তার সাথে আবার দেখা!
রহস্যময় ভাবনা।
আজকাল প্রশ্ন যেন বেড়েই যায়-
রাতের গভীরতা প্রশ্নের মাপকাঠি চায়,
কতটুকু ভেবে তুমি হাসবে আর কতটুকু ভেবে কাঁদবে।
আজ না-হয় একটু একলা বাঁচো,
অন্যের কথা ভেবে কেন রাত জাগো?
তবুও বলবে,
কাল রাতটা বেশ ঘুম হলো।


No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box